ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কাছে ছয় মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে।
রবিবার বিকালে এ উপলক্ষ্যে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর পুুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. শাহ নেওয়াজ, জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সেলিম মাতুব্বর, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।