চট্টগ্রাম অফিস
সীতাকুণ্ড উপজেলার কুমিরার বাসিন্দা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহ আলম হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান গেটের সামনে সোমবার এই মানববন্ধন হয়।
বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খানের সভাপতিত্বে মানববন্ধনে চিকিত্সকদের নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তার দাবি জানানো হয়। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিএমএ চট্টগ্রামের নেতৃবৃন্দ। তারা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহ আলমের খুনিদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন ডা. শাহ আলম।