ইত্তেফাক রিপোর্ট
কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশ-ভারত সম্পাদিত সমঝোতা স্মারক নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।