ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মেয়রের মতবিনিময়

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সোমবার মতবিনিময় করেন ধামরাই পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লা। ধামরাই পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপনসহ প্রেসক্লাবের সব সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। ধামরাইয়ের উন্নয়নে মেয়র সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পাশে রেখে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।