বরিশাল অফিস
আগামী ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি, জেডিসি এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে বরিশালে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বরিশাল জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়।