ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসুন

এক সন্তানের মায়ের আর্তনাদ

ছেলেটির হাত-পা, কোমর শুকিয়ে গেছে, সে হাঁটতে পারে না, বসতে পারে না, দুই হাত দিয়ে কোনো কিছু ধরতেও পারে না, এমনকি স্বাভাবিক খাবারও খেতে পারে না। কঙ্কালসার অসুস্থ দেহ নিয়ে গত রবিবার রাজশাহী হাসপাতালে ভর্তি হয়েছে মামুন। পুরো শরীর তার অকেজো। অপুষ্টির কারণে মামুনের শারীরিক বৃদ্ধি থেমে গেছে, ফলে ২৩ বছর বয়সি মামুনকে দেখতে শিশুর মতোই দেখায়। সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া কার্ডে লেখা ছেলেটির প্রতিবন্ধিতার ধরন—বহুমাত্রিক। মামুনের কার্ডের আইডি নম্বর-১৯৯৩৮৮১৫০৩৪১১৫০২-১১। প্রতিবন্ধী কার্ড থেকে যে সামান্য টাকা আসে, তা দিয়ে তার কিছুই হয় না। সিরাজগঞ্জ জেলার, কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের বাসিন্দা সে। ফরিদা ইয়াসমিন ও মো. আবু হানিফ দম্পতির একমাত্র সন্তান মামুন। মামুনকে সাহায্য পাঠানোর ঠিকানা—মোছা. ফরিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নং-২১৪৬৭, ইসলামী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখা, সিরাজগঞ্জ। বিস্তারিত জানতে এবং বিকাশ পাঠাতে ব্যবহার করুন, মোবাইল:০১৭২০-৪৫৭৩১৮।—প্রেস বিজ্ঞপ্তি

 

 

০