রাবিতে র্যাগিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র্যাগিং দেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আরেক শিক্ষর্থীর বিরুদ্ধে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাদিক। অভিযুক্ত শিক্ষার্থী বাংলা বিভাগের মাসুম শিকদার। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, আরিফ তালুকদার নামে এক ভর্তিচ্ছুকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সাদিক। শহিদ সোহরাওয়ার্দী হলের সামনে গেলে আরিফ আলাদা হয়ে পড়েন। এ সময় মাসুম শিকদারের সঙ্গে দেখা হলে টাঙ্গাইল জেলার পরিচয় পেয়ে বিভিন্নভাবে তাকে জেরা করেন। পরে হলের গেস্টরুমে নিয়ে সেখানে টাঙ্গাইলের এক ছাত্রলীগ নেতাকে চিনতে পারে কি না জানতে চান। পরে হলের গেস্টরুমে নিয়ে সেখানে টাঙ্গাইলের এক ছাত্রলীগ নেতাকে চিনতে পারে কি না জানতে চান। ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাত্রলীগের ঐ নেতাকে চেনেন না বললে তুই-তুকারি করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এর মধ্যে সাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। সাদিক জানতে চান র্যাগ দেওয়া হচ্ছে কি না। ভর্তিচ্ছুদের র্যাগ দেওয়া উচিত নয় বলতেই সাদিককে মারধর করেন মাসুম। এতে সাদিকের চোখের কোণে ফেটে যায়।