‘ভারতের সঙ্গে ডাক সেবা বন্ধ করেছে পাকিস্তান’

পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। একতরফা ডাক বিভাগ বন্ধ করায় ভারতের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দেশটির কড়া নিন্দা জানিয়েছেন। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতকে কিছু না জানিয়েই। দিল্লিতে একটি অনুষ্ঠানের ফাঁকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক ডাক পরিসেবার নিয়মের লংঘন। মন্ত্রী রবিশঙ্কর বলেন, পাকিস্তান কোনো নোটিস বা তথ্য জ্ঞাপন না করেই ডাক বিভাগের ভারতে চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে। —এনডিটিভি