গণপূর্তের দুই প্রকৌশলী ও স্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

গণপূর্তের দুই প্রকৌশলী ও দুই জনের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ চার জন হলেন, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার স্ত্রী রাশেদা ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই ও তার স্ত্রী বনানী সুলতানা। গতকাল সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের আবাসিক ঠিকানায় এই নোটিশ পাঠিয়েছেন।

দুদক সূত্র জানায়, ঠিকাদারি কাজে কমিশন নিয়ে জিকে শামীমের পক্ষ হয়ে কাজ করার অভিযোগ রয়েছে গণপূর্ত অধিদপ্তরের পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে। দুদক এই পাঁচ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। তাদের মধ্যে এই দুই প্রকৌশলীকে প্রথম দফায় নোটিশ করা হলো। ঐ নোটিশে আগামী ২১ কার্য দিবসের মধ্যে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তাদেরকে সমুদয় সহায় সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।