ভারতের সঙ্গে ডাক সেবা বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান একতরফা ভাবে দু’দেশের মধ্যে ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এ জন্য দেশটির কড়া সমালোচনা করেছেন তিনি। সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতকে কিছু না জানিয়েই পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ডাক পরিষেবা নিয়মের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। 

মন্ত্রী আরো বলেন, পাকিস্তান কোনো নোটিস বা অবগত না করেই ডাক বিভাগের ভারতে চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে। যা সরাসরি আন্তর্জাতিক ডাক পরিষেবার নিয়মের লঙ্ঘন। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।

আরো পড়ুন: বন্ডে সই করে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের নেতারা

কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিক্রিয়ায় আগেই ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছিল পাকিস্তান। এ ছাড়া দেশটির জন্য আকাশপথও বন্ধ রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এমআর