প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সুপ্রিয় বন্ধুরা,  অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে। তথ্যগুলো জেনে রাখো।

 

 

আমাদের দায়িত্ব ও কর্তব্য

 

১. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কী পালন করতে হয়?

উ: দায়িত্ব।

২.কিসের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব?

উ: সমাজের।

৩. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি কী করতে হবে?

উ: সংরক্ষণ।

৪. কেমন মানুষদের কাছ থেকে সাবধান থাকব?

উ: অপরিচিত।

৫. কাদের সহযোগিতা করব?

উ: সুবিধাবঞ্চিতদের।

৬. বয়স্কদের কী করতে হবে?

উ: শ্রদ্ধা।

৭. কোথায় নিরাপদভাবে চলাফেরা করব?

উ: রাস্তায়।

৮. অপহরণকারীরা কাকে আটকে রেখেছিল?

উ: রাকিব।

৯. অপহরণকারীরা রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করেছিল?

উ: ১০ লক্ষ।

১০. কতদিন পরে পুলিশ রাকিবকে উদ্ধার করল?

উ: ১০ দিন।

১১. খালি পায়ে বা ভেজা হাতে কী ধরা যাবে না?

উ: বৈদ্যুতিক তার।

১২. গ্যাসের চুলা ও বিদ্যুত ব্যবহারের পর কী করতে হবে?

উ: বন্ধ করতে হবে।

১৩. কী ব্যবহারে সতর্ক থাকতে হবে?

উ: আগুন।

১৪.  ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস কেমন ভাবে ব্যবহার করতে হবে?

উ: সাবধানে।

১৫. কাদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা উচিত?

উ: অপরিচিতদের।

১৬. কিসের গায়ে স্পষ্টভাবে লিখে রাখতে হবে , যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে?

উ: ওষুধ ও কীটনাশক।

১৭. জলাশয়ের আশেপাশে খেলার সময় কী থাকতে হবে?

উ: সতর্ক।

১৮.  কী পারাপারে সর্তক থাকতে হবে?

উ: রাস্তা।

১৯.রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে কী দিয়ে হাঁটা উচিত?

উ: ফুটপাত।

২০. রাস্তা পারাপারে কী ব্যবহার করতে হবে?

উ: ওভারব্রিজ।

২১. রাস্তার দুপাশ ভালো করে দেখে কী দিয়ে রাস্তা পার হব?

উ: জেব্রাক্রসিং।