বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি ধাপ রয়েছে?

সংক্ষিপ্ত প্রশ্ন

বিজ্ঞান

 

 

আমাদের জীবনে প্রযুক্তি

 

১. বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহারের জন্য কী উদ্ভাবন করা হয়েছে?

উ: প্রযুক্তি।

২. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে তাকে কী বলে?

উ: বিজ্ঞান।

৩. প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা কী অনুসরণ করেন?

উ: বৈজ্ঞানিক পদ্ধতি।

৪. বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি ধাপ রয়েছে?

উ: ৬টি।

৫. আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে কী বলে?

উ: প্রযুক্তি।

৬. কী মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে?

উ: প্রযুক্তি।

৭. কাদের উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

উ: বিজ্ঞান ও প্রযুক্তি।

৮. জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ কী উদ্ভাবন করেছে?

উ: প্রযুক্তি।

৯. কোন্ সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে?

উ: শিল্পবিপ্লবের।

১০. বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?

উ: বাষ্পীয় ইঞ্জিন।

১১. কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে কী ব্যবহার করা হতো?

উ: বাষ্পীয় ইঞ্জিন।

১২. বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ কী ব্যবহার করে থাকে?

উ: বৈজ্ঞানিক জ্ঞান।

১৩. বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও কী ব্যবহার করে থাকেন?

উ: প্রযুক্তি।

১৪. খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?

উ: অণুবীক্ষণ যন্ত্র।

১৫.খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরণের কী উদ্ভাবন করেছে?

উ: কৃষি প্রযুক্তি।

১৬. বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসলে কী ব্যবহার করা হয়?

উ: রাসায়নিক সার এবং কীটনাশক।

১৭. কী ফসলের ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উত্পাদনে ভূমিকা রাখছে?

উ: রাসায়নিক পদার্থ।

১৮. মানুষের কল্যাণে নতুন কিছু উত্পাদনে জীবের ব্যবহারকে কী বলে?

উ:জৈবপ্রযুক্তি।

১৯. কিসের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে?

উ: জৈবপ্রযুক্তি।

২০. কোনটি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে?

উ: প্রযুক্তি।