ছ বি ও ক থা

 

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বিএফএফ অ্যাওয়ার্ড’। আয়োজনের প্রথম আসরে  বেস্ট লিড অ্যাক্ট্রেস বাংলাদেশের জয়া আহসান ও ভারতের পাওলি দাম। জয়া বর্তমানে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও বেশ জনপ্রিয়। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় সেখানে। পাওলি দামকেও দেখা গেছে বাংলাদেশের সিনেমায়। এছাড়াও সম্প্রতি কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা। পেশাদার জায়গার বাইরেও বেশ ভালো বন্ধু তারা। দুই বাংলার মিলনমেলার এই অনুষ্ঠানে তাই মঞ্চের বাইরে ব্যাক স্টেজে দুই বন্ধু আড্ডার ফাঁকে ফ্রেমবন্দি

০০০০

অনুষ্ঠানে আলোচনার পরবর্তীতে শুরু হয় পুরস্কার প্রদান পর্ব। এ পর্বের শুরুতেই চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের কিংবদন্তী  অভিনেত্রী আনোয়ারা বেগম ও ভারতের কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আনোয়ারা বেগমের হাতে পুরস্কার তুলে দেন কলকাতার পরিচালক গৌতম ঘোষ