তথ্যপ্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের ৪৭ বছরের ঐতিহ্যবাহী আইটি প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেড মাইক্রোসফট ব্যবসায় ‘ডাটা মডার্নাইজেশন পার্টনার অব দা ইয়ার-২০১৯’ নির্বাচিত হয়েছে এবং অ্যাওয়ার্ড পেয়েছে। মডার্ন ডাটা কনসেপ্টকে মাইক্রোসফট লাইসেনসের আওতায় নিয়ে এসে ডাটা সিকিউরিটি ও ডাটা ম্যানেজমেন্টকে সঠিক ও সহজভাবে সলিউশনের মাধ্যমে সফলতাই এই অ্যাওয়ার্ডটি এনে দিয়েছে।
ইন্সপায়ার বাংলাদেশ পার্টনার অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয় ১৭ অক্টোবর ২০১৯ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এই অনুষ্ঠানে ফ্লোরা লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মওদুদুর রহমানের হাতে পুরস্কার টি তুলে দেন মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ ও মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আফিফ মোহাম্মদ আলি।
ফ্লোরা লিমিটেড অত্যন্ত সফলতার সঙ্গে দীর্ঘদিন যাবত্ মাইক্রোসফটের সম্পৃক্ততা নিয়ে মাইক্রোসফট ব্যবসার সম্প্রসারণ ও সম্মানিত গ্রাহক সকলের মাইক্রোসফট লাইসেন্সিং সলিউশন দিয়ে আসছে।