বাঘায় গাঁজাসহ তিন জন আটক

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় পৃথক অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. আলাউদ্দিন, লিলি খাতুন ও নুরুজ্জামান। মঙ্গলবার উপজেলার  কালিদাস খালি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রেকর্ড করা হবে।