জীবননগরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে ৮ শতাধিক বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ীরা। উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে সোমবার রাত ৩টার দিকে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ৮৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে জীবননগর উপজেলার ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা।

ঝিনাইদহের খালিশপুরস্থ ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।