আমদানি তুলার কনটেইনারে বালু!

চট্টগ্রাম অফিস

চীন থেকে আমদানি করা ৩০ লাখ টাকার চালানে স্ট্যাপল ফাইবার বা তুলার বদলে ৯১৬ ব্যাগ ভর্তি ২০ টন বালি আনা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকার বেসরকারি কিউএনএস ডিপোতে ৪০ ফুট লম্বা কনটেইনার খোলার পর বিষয়টি নিশ্চিত হন কাস্টম হাউসের কর্মকর্তারা। কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, নগরীর কোতোয়ালি থানাধীন ৮২৯ জুবলি রোডের আনজুমান শপিং কমপ্লেক্সের মেসার্স সৈয়দ ট্রেডার্সের নামে চালানটি চীন থেকে বন্দরে আসে।