সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবাসিক চিকিত্সক ডা. আখতার উজ জামান আখন্দের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার বিকালে পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতেই আবাসিক চিকিত্সক ডা. আখতার উজ জামান আখন্দ বাদী হয়ে আব্দুল কাইয়ুম ও তার ছেলে সাইদুর রহমান রাজিবকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরই জের ধরে আব্দুর জহুর সেতু ওপর থেকে পুলিশ আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আবাসিক চিকিত্সক ডা. আখতার উজ জামানের ওপর পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলের হামলায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।