যুব উত্সব এবং স্ট্রিট ডায়ালগ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) অনুদান ও কারিগরি সহায়তাপ্রাপ্ত গ্রাম সমিতির যুব সদস্যদের নিয়ে যুব উত্সব-২০১৯ এবং স্ট্রিট ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলার কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রতিনিধি শান্তা দেবী মিনাকশি ও এসডিএফ-এর এমআইএম জুলফিকার, মো. মোসাদ্দেক হোসেন, মো. শহীদুল ইসলাম, কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শাহ্ মো. আবু মুনসুর মুয়াফিফক প্রমুখ উপস্থিত ছিলেন।

যুব উত্সব-২০১৯ ও স্ট্রিট ডায়ালগের পাশাপাশি সারাদিনব্যাপী যুবদের উত্পাদিত পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ১২টি স্টলে তাদের পণ্য ও তাদের পরিচালিত কার্যক্রম প্রদর্শিত হয়।