গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাতেমা খাতুন নামে তিন বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন ঐ গ্রামের আশাদুলের মেয়ে। কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল ফাতেমা। একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তার লাশ ভেসে উঠে।