এ মহীয়সী নারীর জীবনের চড়াই-উত্রাই এর গল্প। পিতা-মাতাহীন অগণিত সঙ্কট পেরিয়ে এক দেশপ্রেমী নারীর জীবনগাঁথা। সেই গল্প অবলম্বনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘হাসিনা:অ্যা ডটারস টেল’। ডকুফিল্মটি এরই ভেতরে দেশ ও দেশের বাইরে অগণিত দর্শকদের মুগ্ধতা কুড়িয়েছে।
গত ১৬ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় হাসিনাকে কেন্দ্র করে নির্মিত হওয়া এ ডকুফিল্ম। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার তা মুক্তি পাচ্ছে টেলিভিশনের পর্দায়। আগামীকাল দুপুর ৩টায় চ্যানেল আই, মাছরাঙা ও গাজী টিভিতে একযোগে প্রচার হবে ‘হাসিনা:অ্যা ডটারস টেল’। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপলবক্স ফিল্মসের যৌথ প্রচেষ্টার এ ছবিটি নির্মাণ করেন রেজাউর রহমান খান পিপলু। ছবিটির প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ছবিতে আমরা দেখবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আপা জার্মানি, ব্রাসেলস থেকে শুরু করে দিল্লি—যেখানেই গেছেন সেখানে আমাদের যেতে হয়েছে। আমি তথ্যচিত্রটিকে এমনভাবে পরিকল্পনা করেছি, তার সঙ্গে শুটিংয়ের ব্যাপারটা দেশেই রেখেছি। এ কাজটি করার সময় আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কাজ করিনি। একজন সাধারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যাকেই দেখছি। এর বেশি আর কিছু দেখার দরকার পড়েনি।’
কলকাতার দেবজ্যোতি মিশ্র ডকুড্রামার আবহসঙ্গীতের কাজ করেছেন।ধীধীধ