জয়ের ধারায় থাকতে চায় বার্সা সালাহর

ফেরায় উজ্জীবিত

লিভারপুল

 স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা তাদের টানা পাঁচ খেলায় জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দুর্বল দল স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে নামবে। অপরদিকে শিরোপাধারী লিভারপুল

কোচ আর্নেস্তো ভালভার্দের দল গত শনিবার স্পেনের রাজনৈতিক সংকটের মধ্যেও এইবার এর মাঠে ৩-০ গোলে জয়ী হয়। গোলগুলো করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আন্তনিও গ্রিজমান। তার মানে দলটি নৈপুণ্যের তুঙ্গে আছে। এমনকি মহাদেশীয় এই লিগের সর্বশেষ খেলাতেও অধিনায়ক মেসির দল ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে দুই খেলাশেষে চার পয়েন্ট পেয়ে বার্সেলোনা বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। সমান দুই খেলায় চার পয়েন্ট পেয়েও বরুশিয়া ডর্টমুন্ড গোল ব্যবধানে এগিয়ে আছে সবার ওপরে। বরুশিয়া আজ খেলতে যাবে ইন্টার মিলানের মাঠে।

স্পানিশ চ্যাম্পিয়ন দলটির স্ট্রাইকার গ্রিজমানের কথায় বোঝা যাচ্ছে সাফল্যের জন্য কতটা মরিয়া তারা। এইবার এর বিরুদ্ধে ফরোয়ার্ডত্রয়ী গোল পাওয়ার পর এই ফরাসি বলেন, ‘খারাপ ও ভালো দিন সবসময়েই থাকবে। তবে আমরা একটু একটু করে প্রত্যেকে প্রত্যেককে চিনছি এবং আমরা অনেক দূর যাবো।’

কোচ ভালভার্দে আরেক ধাপ এগিয়ে বলেন, ‘উচু মাপের খেলোয়াড়রা একে অপরকে বুঝতে পারে এবং সবসময়েই মুখোমুখি হয়। সবশেষে সময় ও ম্যাচ খেলার পরিপ্রেক্ষিতে তারা আরো কিছু দিয়ে ভালো করতে পারে।’

এদিকে জেঙ্কের বিরুদ্ধে মাঠে নামার আগে সুখবর পেল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল। সুখবরটি হলো তাদের ২৭ বছর বয়সী স্ট্রাইকার মোহামেদ সালাহ বেলজিয়ামের ক্লাবটির মাঠে খেলতে যাওয়ার লক্ষ্যে গতকাল অনুশীলনে যোগ দেন।  গেলবার ৫২ খেলায় ২৭ গোল করা সালাহ জেঙ্কের বিরুদ্ধে নিয়মিত একাদশেই নামতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মিশরীয় এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া খেলাটিতে ইনজুরির কবলে পড়েছিলেন। এখন তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। তাতে উজ্জীবিত লিভারপুল। কেননা ‘এফ’ গ্রুপে দলটি নাপোলির চাইতে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে।

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ অবশ্য গত রবিবার বলেছিলেন, ‘মো সালাহর খেলার মতো পরিস্থিতিতে ছিল না। এটাই এখনকার মতো পরিস্থিতি। সে দলের সাথে অনুশীলন করতে পারে। কিন্তু আমি জানি না এটা কেমন করে হলো যে সবাই বলছে সে খেলবে। আজ কোনো সম্ভাবনা নেই, বুধবারে হয়তো হতে পারে। আমরা দেখব।’

উল্লেখ্য লিভারপুল গেলবার যে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, তাতে পুরো অভিযানেই সালাহর মুখ্য ভূমিকা ছিল।