ঈশ্বরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় খায়ের নতুন সাধারণ সম্পাদক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন আবুল খায়ের। তিনি এর আগেও এ পদে ছিলেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ক্রীড়া সংস্থার গত কমিটির সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক আব্দুল হেকিমকে হারান। নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল খায়ের উপজেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন ও মাদক মুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।