টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করল ভার্সিটিপড়ুয়া ছেলে

গাজীপুরের শ্রীপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করল পিতাকে। হত্যার পর ছেলে জরুরি হেল্পলাইনে ফোন করে নিজেই পুলিশকে খবর দেয়। সোমবার গভীর রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল। তিনি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার তরগাঁও কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তার গ্রামের বাজারে ওষুধের দোকান চালাতেন।

এ ঘটনায় ঘাতক ছেলে ইমরান হাশমি রাতুলকে (২৫) রাতেই শ্রীপুর থানা পুলিশ আটক করেছে। রাতুল ঢাকার উত্তরার ড্যাফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।