কাশ্মীরে গোলাগুলিতে তিনজন নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ত্রাল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের মিডিয়া এনডিটিভি জানিয়েছে, নিহত তিনজন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের সদস্য। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেন, জয়শ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে। এতে তিন সন্ত্রাসীর মৃত্যু ঘটেছে।