রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র জেলা পর্যায়ে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিভাগের আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের নিকট পুরস্কার বিতরণ করেন।