চন্দনাইশে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দিয়াকুল মাষ্ঠার ঘোনা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে ওই নারীর লাশ উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। 

ওই নারীর নাম আরতি মজুমদার (৩৫)। সে উপজেলার বরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঠানদন্ডী গ্রামের মৃত রবীন্দ্র মজুমদারের বিধবা মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুইদিন আগে বাপের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন আরতি মজুমদার। মৃত্যুর কোন রহস্য পাওয়া যায়নি । 

আরও পড়ুন: মিঠাপুকুরে মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

দোহাজারী ইউপি সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/এএএম