মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ

আছে নিশ্চিত ক্যাশব্যাক

বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় আনতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। সেজন্য তারা চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। চলতি মাসে শুরু হয়েছে ক্যাম্পেইনের সিজন-৫। এর আওতায় এয়ার কন্ডিশনার বা এসি ক্রেতাদের সর্বোচ্চ ১২ বছরের বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। এদিকে ‘এসি এক্সচেঞ্জ’-এর সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে মার্সেলের নতুন এসি কিনতে পারছেন ২৫ শতাংশ ছাড়ে।

এসব সুবিধার পাশাপাশি ফ্রি ইন্সটলেশন, ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এসির কম্প্রেসরে সর্বোচ্চ ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল। মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াত্ হোসেন বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দেওয়ায় এসির বিক্রি যেমন বেড়েছে, তেমনি ডাটাবেজ তৈরির প্রক্রিয়াও আরো গতি পেয়েছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যে কোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা নিতে পারছেন গ্রাহক। এ কার্যক্রমে অংশ নিতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ১২ বছরের বিদ্যুত্ বিল ফ্রি এবং নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ দেওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি