মিঠাপুকুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে সাইফুল ইসলাম মণ্ডল (৩৯) নামের এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করে। উপজেলার ময়েনপুর ইউনিয়নের বাতাসন এলাকায় ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে বাড়ির অদূরে একটি আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।