বাঘায় ফেনসিডিলসহ দুই জন আটক

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় ৮০ বোতল ফেনসিডিলসহ ফারুক হোসেন ও ইউনুস আলী নামের দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ বাঘা পুরাতন টার্মিনাল এলাকায় অভিযান চালান। এ সময় ফারুক হোসেন এবং ইউনুস আলীকে  আটক করেন। এরপর তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করলে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।