কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান। বুধবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার যুবদল নেতা শরিফুল হক স্বপন গংদের নেতৃত্বে চলমান একাধিক অবৈধ ড্রেজার মেশিন ও মালামাল মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নেতৃত্বে চার জন ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম জানান; আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশনায় উপজেলার সকল অবৈধ ড্রেজার এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। সকল অবৈধ ড্রেজার অপসারণে অভিযান অব্যাহত থাকবে।