নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান জোরদারের নির্দেশ

চট্টগ্রাম অফিস

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র  মজুমদার এমপি। গতকাল বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কমর্শালায়  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ নির্দেশ দেন। চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় খাদ্যমন্ত্রী আরো বলেন, এখন আমরা নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিতে কাজ করছি।