চন্দনাইশে নারীর লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দিয়াকুল মাস্টার ঘোনা এলাকা থেকে গতকাল বুধবার বিকালে আরতি মজুমদার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। তিনি উপজেলা বরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পাঠানদন্ডী গ্রামের মৃত রবীন্দ্র মজুমদারের বিধবা মেয়ে । দুইদিন থেকে তিনি বাপের বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দোহাজারী ইউপি সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।