কাভার্ড ভ্যান-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে কাভার্ড ভ্যান এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোহেল বেপারী (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভটভটির যাত্রী সোহেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।