লালমোহনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলার লালমোহনে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে সুমন ভক্ত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত আরো ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুমন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বটতলা এলাকার ভক্ত বাড়ির শুক্কুর ভক্তের ছেলে।

আরো পড়ুন: নিখোঁজের এক সপ্তাহ পর প্রবাসীর লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার মোল্লা বাড়ির আলমগীরের ছেলে সোহাগ তার মোটরসাইকেলে করে বন্ধুদের নিয়ে লালমোহন বাজারে রওয়ানা হয়। তাদের মোটরসাইকেলটি ডাওরী বাজার পর্যন্ত আসলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

ইত্তেফাক/বিএএফ