গোল্ডকাপে ভাণ্ডারিয়া জয়ী

পিরোজপুরে পুলিশ সুপার

পিরোজপুর অফিস

ভাণ্ডারিয়া উপজেলা একাদশ পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার টাইব্রেকারে কাউখালী উপজেলাকে পরাজিত করেছে। পিরোজপুর জেলা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। এরপর ভাণ্ডারিয়া টাইব্রেকারে ৬-৫ গোলে বিজয়ী হয়।