উত্তর কোরিয়ার পর্যটন কেন্দ্রে থাকা দক্ষিণ কোরিয়ার হোটেলসহ সব অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বুধবার কিম জং উন মাউন্ট কুমগ্যাংয়ের রিসোর্টটি পরিদর্শন করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার তৈরি এবং দেখতে বেমানান সব ভবন গুঁড়িয়ে নিজেদের মতো করে নতুন আধুনিক সেবাকেন্দ্র বানানোর নির্দেশনা দিয়েছেন। কিম বলেন, রিসোর্টটিকে স্বাধীনতার প্রতীকের বদলে দুই কোরিয়ার সম্প্রীতির প্রতীক হিসেবে দেখা ভুল হবে। কিমের মতে, মাউন্ট কুমগ্যাং উত্তর কোরিয়াবাসীর রক্তের বিনিময়ে পাওয়া ভূমি ও এর প্রতিটি চূঁড়া ও গাছ সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট। -বিবিসি