ছোটপর্দা

‘সৃষ্টি সুখের উল্লাসে’ শুভ্রদেব

বাংলাদেশের হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? যিনি সুরে সুরে বাঁশি বাজাতে চেয়েছিলেন। কণ্ঠের জাদুতে দুলিয়েছিলেন অসংখ্য হূদয়। তিনি শুভ্রদেব। তার সংগীত জীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জিটিভির ‘সৃষ্টি সুখের উল্লাসে’  অনুষ্ঠানে। অনুষ্ঠানে শুভ্রদেবকে নিয়ে কথা বলেছেন গীতিকার মিল্টন খন্দকার ও আলী আকবর রুপুর পরিবারের সদস্যরা। কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।