বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে অনেক লোক মারা যাচ্ছেন। কেউ জীবন্ত দগ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, আনোয়ারা চৌমুহনী বাজারের পাশে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। তিনজন দগ্ধ অবস্থায় চিকিত্সা নিচ্ছেন। অসংখ্য মানুষ গ্যাসচালিত গাড়িতে যাতায়ত করেন। আমার মনে হয়, অনেক গাড়ির মালিক সচেতন নন। গাড়ির সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা হলে দুর্ঘটনা অনেক কমে যেত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করে গাড়ির মালিক, ড্রাইভার ও সুপারভাইজারদের সচেতন করে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া,সাতকানিয়া, চট্টগ্রাম