পিরোজপুর-২ আসনের ইন্দুরকানীর পাড়েরহাটে জাতীয় পার্টি (জেপির) নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পৃথক কয়েকটি ভোটকেন্দ্র এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে পাড়েরহাটের লাহুড়ী বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন- পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপির) সহ-সভাপতি ও পাড়েরহাট ইউপি সদস্য গোলাম সরোয়ার বাবুল, ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ইলিয়াচ খান, ৮ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম সরদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুম খান প্রমুখ।
পরে পাড়েরহাটের কালিবাড়ি বাজারে এক সমন্বয় সভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রিয়াজ, উপজেলা যুবলীগের যুবলীগের সহ-সভাপতি ইলিয়াচ হোসেন, পাড়েরহাট ইউনিয়ন ছাত্র সমাজ নেতা মাহামুদুল হাসান বাবলু প্রমুখ।
এর পরে পাড়েরহাটের বৌডুবি বাজারে এক পথ সভায় বক্তব্য দেন পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টি জেপির সহ-সভাপতি কাওছার আহমেদ দুলাল প্রমুখ।
পাড়েরহাট বাসস্ট্যান্ডে এক সভায় বক্তব্য দেন উপজেলা জেপির সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব আক্তারুজ্জামান আকন, পাড়েরহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য এনায়েত সিকদার, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মহসিন হাওলাদার প্রমুখ।
আরো পড়ুন: চরভদ্রাসনে সিংহ প্রতীকে নিক্সন চৌধুরীর গণসংযোগ
এ সময় বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ ডিসেম্বর ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এদিন বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির আয়োজনে নারী ভোটারদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ইত্তেফাক/বিএএফ