৬ হাজার ৩৯৯ টাকায় দুর্দান্ত ফিচারে অক্টাকোর প্রসেসরের স্মার্টফোন

দেশেই নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সংবলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো জি নাইন’। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম মাত্র ৬ হাজার ৩৯৯ টাকা।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ভিওএলটিই বা ভোল্টি হলো—মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি। খুব শিগিগরই দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে এ সেবা চালু হতে যাচ্ছে। আমরা তার আগেই গ্রাহকদের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করেছি। এর ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগ করতে পারবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে , ব্লু , পার্পল এবং রেড—এই তিনটি আকর্ষণীয় রঙের প্রিমো জি নাইন স্মার্টফোনে ব্যবহূত হয়েছে ৫.৪৫ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে এটি দেখতে যেমন- সুন্দর, তেমনই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে দেবে অনন্য অভিজ্ঞতা। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহূত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ২ জিবি ডিডিআর৪ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। যাতে ফোনের কার্যক্ষমতা ও গতি হয়েছে অনেক বেশি। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। প্রয়োজনীয় ছবি, মিউজিক, ভিডিও, ফাইলসহ প্রয়োজনীয় কনটেন্ট সংরক্ষণে ফোনটিতে ১৬ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ) দেওয়া হয়েছে। যা ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-আয়ন ব্যাটারি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পালটে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন।