বিশ্বকাপ সামনে রেখে ডারহামের সাবেক কোচ জোনাথন লুইসকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র কয়েক দিন পরই তাকে নিয়োগ দেওয়া হলো। ৪৩ বছর বয়সী লুইস থিলান সামারাবীরার স্থলাভিষিক্ত হলেন। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এসএলসি’র প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, ২০১৯ সালের জুলাইতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন লুইস এবং রিক্সন।