সৈয়দপুরে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে

নীলফামারীর সৈয়দপুরেও শুরু হয়েছে বিদেশি ও অপ্রচলিত ড্রাগন ফলের চাষ।   নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পাখাতি পাড়ায় ড্রাগন ফলের চাষ করা হয়েছে। একই ইউনিয়নের অসুরখাই গ্রামেও আহসানুল হক বাবু নামে এক কৃষক এই ফলের বাগান করে লাভবান হয়েছেন। পাখাতি পাড়ায় মোট ২৪ শতক জমির মধ্যে ১০ শতক জমিতে লাগানো হয়েছে ড্রাগন ফলের গাছ আর বাকি জমিতে থাই পেয়ারা, মালটা, হাঁড়িভাঙা আমসহ মিশ্র বাগান করা হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল জানান, দেরিতে হলেও পরীক্ষামূলকভাবে কয়েকজন কৃষক ড্রাগন ফলের চাষাবাদ করছেন। দ্রুত এই ফলের আবাদ ছড়িয়ে পড়বে।