‘রিজিওনাল হাব’ হবে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর ------------------প্রতিমন্ত্রী মাহবুব

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ আগামী বছর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর এ কাজে ১৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনাসমূহ হস্তান্তর বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি হবে এবং সৈয়দপুর বিমানবন্দরটি রিজিওনাল হাব হিসেবে ব্যবহূত হবে। মতবিনিময় সভায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর ইসলাম বক্তব্য দেন।