ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ী রুবেলকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ মাস কারাদণ্ডাদেশ দিয়েছে পটুয়াখালীর আদালত।
বৃহস্পতিবার পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের এসআই মো. রাকিবুল ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বনির্ভর রোডের মন্নান বাবুর্চির বাসায় অভিযান চালায়। তারা ঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচ থেকে পলি ব্যাগে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা ব্যবসায়ী রুবেলকে আটক করে। ঐদিন রাতে সদর থানায় রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র্যাবের এসআই রাকিবুল।