র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে বাজিতপুর উপজেলার পিরিজপুর নামক স্থান থেকে ১২ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো :নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশধার গ্রামের মো. আহ্লাদ মিয়া এবং একই গ্রামের মো. জুলহাস।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন শোভন খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পিরিজপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে।