দেবীগঞ্জ সোনাহার সরকারপাড়া গ্রামে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি পরিবারের ১০টি ঘর, আসবাবপত্র, ধান ও কাপড় পুড়ে ছাই হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঐ গ্রামের সুধেনের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ডোমার ও খানসামা থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।