সিরাজগঞ্জের কামারখন্দে ধর্ষণের মামলায় আসামি সৌখিন ও মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের বাড়ি কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামে। এর আগে গত ২১ অক্টোবর সৌখিন ও মেহেদী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান তাদের কারাগারে প্রেরণ করেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২২ অক্টোবর আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের শিকার হন এক তরুণী। পরে তার ভাই থানায় মামলা দায়ের করেন।