অতিরিক্ত ভাড়া আদায় হোটেল বন্ধ

হাটহাজারীতে আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় আলী ফাতেমা হোটেলকে বন্ধ করে দিয়ে বাকি দুই হোটেল হাটহাজারী গেস্ট হাউস ও ক্যাফে হামিদা হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বৃহস্পতিবারের মধ্যে হোটেলের বাইরে দৃশ্যমান জায়গায় কক্ষ ভাড়ার মূল্য তালিকা টানিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।