সিংড়ায় স্কুল ভবনে অগ্নিকাণ্ড

সিংড়ায় স্কুলভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ইটালি ইউনিয়নের বনকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে রাখা মালামাল ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিউল হক বলেন, স্কুলের পাশের পুকুরটি লিজ দেওয়া ছিল, স্কুলের পুকুর হওয়ায় মাছের খাবার রাখার জন্য পরিত্যক্ত ভবনটি ছেড়ে দেওয়া হয়েছে এবং স্কুলের মিটার থেকে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, পরিত্যক্ত ভবনে আগুন লাগার বিষয়টি শুনেছি। তবে ভবনে মাছের খাবার রাখা বা স্কুলের বিদ্যুত্ ব্যবহারের বিষয়টি আমি অবগত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শাকিব আল রাব্বি বলেন, বিষয়টি  শোনার পরে শিক্ষা অফিসারকে খোঁজখবর নেওয়ার জন্য বলেছি।